সারাদেশ

 শাহরাস্তিতে সিআর পরোয়ানায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এইচ এ বাবলু ।। চাঁদপুরের শাহরাস্তিতে সিআর পরোয়ানায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মাকসুদ আলমকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মাকসুদ আলম (পিতা: সামছুল হক), শাহরাস্তি উপজেলার খনেশ্বর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, এসআই (নিঃ) শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মনিরুল হক ও এএসআই (নিঃ) মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে সিআর-১৪২২/২৩ মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মাকসুদ আলমকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,