ভোলা পৌরসভার মেয়র পদে আলোচনায় জামাল উদ্দিন লিটন
মোঃ রাফসান জানি ভোলা প্রতিনিধি
ভোলা পৌরসভার আসন্ন মেয়র পদে ভোলা জেলা যুবদলের সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটনের নাম এখন বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য একজন নেতা হিসেবে পরিচিত।
রাজনৈতিক অঙ্গনে অনুসন্ধান থাকলেও এখনণ তিনি আনুষ্ঠানিকভাবে মেয়র পদে প্রার্থিতর ঘোষণা দেননি। তবে স্থানীয় সুত্রে জানা গেছে, ভোলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষ তাকে মেয়র হিসেবে দেখতে আগ্রহী। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন স্তরে তার সমর্থনে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। ভোলা পৌরসভায় উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করার প্রত্যাশায় নতুন নেতৃত্বের দাবি তুলছেন অনেক নাগরিক। এ প্রেক্ষাপটের জন্যই সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন লিটনের নাম বিভিন্ন মহলে আলোচনায় রয়েছেন।
সমর্থকদের দাবি, সৎ, যোগ্য ও তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে ভোলা পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব।
তারা মনে করেন, পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্ন শহর গঠন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি।
স্থানীয়দের একাংশ জানান, পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, সড়ক সংস্কার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং ডিজিটাল নাগরিক সেবা নিশ্চিত করা আগামী দিনের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এসব বিষয়ে দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন।
এদিকে জামাল উদ্দিন লিটনের সমর্থকেরা আশা প্রকাশ করেছেন যে, জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি ভোলা পৌরসভার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবেন।
তাদের ভাষ্য, সময়ের দাবি পরিবর্তন এবং জনগণের প্রত্যাশা পূরণে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, মেয়র পদে নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়া ও প্রার্থিতা সংশ্লিষ্ট আইন ও নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী সম্পন্ন হবে। জনগণের ভোটের মাধ্যমেই নির্বাচিত হবে ভোলা পৌরসভার আগামী দিনের নেতৃত্ব।





