সারাদেশ

‎ভূঞাপুরে ৩০০ পিস ইয়াবাসহ জুলাই যোদ্ধা হাসান ও যুবদলের নেতা মাহমুদুল গ্রেপ্তার

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে ৩০০ পিস ইয়াবাসহ হাসান ও মাহমুদুল নামে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজনের মধ্যে হাসান নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন বলে জানা গেছে।

‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কালিহাতি উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

‎অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজনভাবে অবস্থান করা হাসান ও মাহমুদুলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া এলাকার আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই এলাকার আব্দুল হকের ছেলে মাহমুদুল হাসান (৩৪)।

‎পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কার কাছে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল—এসব বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হাছান আলী ও মাহমুদুল হাসান দুজনই গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সঙ্গে সম্পৃক্ত এবং উপজেলা ‘আহত জুলাই যোদ্ধা সমিতি’র সদস্য হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে মাদক ও জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

‎এদিকে গ্রেপ্তার হাসান ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত—এমন দাবি স্থানীয়ভাবে থাকলেও তার গ্রেপ্তারের সঙ্গে ওই পরিচয়ের কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি দক্ষিণের উপপরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,