সারাদেশ

শাহরাস্তিতে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুল কুদ্দুছ সরকার ও এএসআই (নিঃ) স্বপন দাশ সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস পুলিশ দল মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী বাজার থেকে চিতোষী ঠাকুরবাড়ীমুখী সড়কের সোহেল স্টোরের পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে বিল্লাল হোসেন ফয়সাল (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের নরহরিপুর দেবপুর (নোয়া বাড়ী) গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,