সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সেমিনার শনিবার
আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা :
আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৪.৩০ মিনিটে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে সাতক্ষীরা পৌরসভার মধ্যে অবস্থিত শহিদ নাজমুল সরণিস্থ ম্যানগ্রোভ সভাঘরে ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায়: অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করবেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সাতক্ষীরা বাস্তবায়ন কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সীমান্ত আদর্শ কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান (মন্ময় মনির)।
সেমিনার নির্ধারিত আলোচকের বাইরে ১০ জন অনুষ্ঠানস্থল থেকে মুক্তভাবে আলোচনা করবেন। এছাড়া স্বরচিত আবৃত্তি ও গান অনুষ্ঠিত হবে।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন: প্রাবন্ধিক ও সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু, বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিমউদ্দীন, অধ্যক্ষ শিকদার এ কে আজাদ, অধ্যক্ষ শিবপদ গাইন, কবি প্রশান্ত রায়, কবি সিদ্দিক আলী, লেখক শেখ সিদ্দিকুর রহমান, প্রভাষক মো. মামুনুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, চারুশিল্পী মলয় বিশ্বাস, কবি কাজী গুলশান আরা, কবি শাহনাজ পারভীন, কবি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, কবি নাসিমা সুলতানা, মো. রিয়াজুল ইসলাম রানা প্রমুখ।



