শাহরাস্তিতে ভাবীকে নিয়ে উধাও এনসিপির নেতা রহমত উল্লাহ
এইচ এ বাবলু।।
শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহ ভাবীকে নিয়ে উধাও হয়েছেন। এবিষয়ে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাতে বাহরাইন প্রবাসী (চাচাতো ভাই) ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগম কে সাথে নিয়ে দেবর রহমত উল্লাহ উধাও হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাদের খোঁজে নেমে পড়েন। পালিয়ে যাওয়ার পর থেকে দু’জনই তাদের মুঠোফোন বন্ধ করে রাখেন। রবিবার সকালে রহমত উল্লাহর স্ত্রী ও প্রবাসী ইব্রাহিম খলিলের দুসন্তান সহ পরিবারের সদস্যরা শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করতে আসেন। ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি আমাদের নজরে আসলে আমি আমার শ্যালক কে অবহিত করি। পারিবারিক ভাবে তাদের অবৈধ সম্পর্কের কথা জানাজানি হলে তারা শনিবার রাতে উধাও হয়ে যায়। পালিয়ে যাওয়া মরিয়মের খোঁজে তার দুই মেয়ে ফাতেহা জাহান (১০) ও ফারহান জাহান (৬) পরিবারের সদস্যদের সঙ্গে থানায় আসে। তারা জানায় মায়ের খোঁজে থানায় এসেছে। মরিয়ম বেগমের শশুর হারুনুর রশিদ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেন তার ছেলের বৌ স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে শাহরাস্তি থানা পুলিশ। শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



