সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

আহম্মাদ আরমান ইসলাম
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।
শাহজাদপুর (সিরাজগঞ্জ)  পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজারে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, মোমিনুল সকালে সরিষাকোল বাজারে সিএনজি অটোরিকশায় যাত্রীর জন্য অপেক্ষা করেছিলেন। এই সময়ে সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক তার সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোমিনুলের মৃত্যু হয়েছে। শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ বলেছেন,সকাল ৬ টা ৩৭ মিনিটে সরিষাকোল বাজারে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের সঙ্গে কথা বলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,