শাহরাস্তিতে ৩টি সিআর পরোয়ানার আসামি গ্রেফতার
এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে তিনটি সিআর মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় থানা পুলিশের একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ খায়রুল আলম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) মোঃ মনিরুল হক, এএসআই (নিঃ) আলমগীর কবির, এএসআই (নিঃ) আনোয়ারুল কবির এবং সঙ্গীয় ফোর্স।
অভিযান চলাকালে সিআর নং ৮০৫/২৫, ৮০৬/২৫ ও ৮০৭/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি হারেস আলী রাসেলকে গ্রেফতার করা হয়। তিনি তাজ ডিস্ট্রিবিউশন কোম্পানির স্বত্বাধিকারী এবং শাহরাস্তি উপজেলার উত্তর ঠাকুর বাজার (বালুর মাঠ) এলাকার বাসিন্দা।
শাহরাস্তি থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে কঠোর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে শাহরাস্তি থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





