সারাদেশ

আসন্ন খানপুর ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শেখ মিরানুজ্জামান

তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাগেরহাট সদর উপজেলার ৮নং খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মিরানুজ্জামান মিরন-কে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তাঁর শিক্ষা, রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক সম্পৃক্ততা এবং দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।
শেখ মিরানুজ্জামান খানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সর্বজন শ্রদ্ধেয় মরহুম শেখ নাজিম উদ্দিনের দুই সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ।
শিক্ষাজীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সরকারি চাকরি হলেও রাজনৈতিক কারণে সে চাকরি হারাতে হয়েছিল তাকে।
রাজনৈতিক জীবনে তিনি খানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা ছাত্রদলের সদস্য, বাগেরহাট জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য, স্থানীয় মসজিদ, মাদ্রাসা, বাজার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি’সহ গুরুত্বপূর্ণ পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন মেধাবী এই যুবনেতা। এছাড়া দীর্ঘদিন থেকে মানবাধিকার ও গণমাধ্যম নিয়ে কাজ করছেন।
তার বাবা-মা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরকারের গ্রাম সরকার, পরবর্তী সময়ে জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপি’র নীতি আদর্শ ধারণ করে, তার বাবা রাজনীতি করেছেন।
তার বড়ভাই শেখ মনিরুজ্জামান ছিলেন সাবেক ছাত্রনেতা, সাতবারের শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী, সহকারী পাবলিক প্রসিকিউটর, সদর উপজেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী ফোরামের ভাইস-চেয়ারম্যান।
তাঁর সমর্থকদের ভাষ্য মতে, তিনি অতীতে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং একাধিকবার হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। মাদক নির্মূলে তার কর্মকাণ্ড তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন।
এ বিষয়ে শেখ মিরানুজ্জামান বলেন, দল যদি আমাকে মূল্যায়ন করেন এবং জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সমতার ভিত্তিতে সার্বিক উন্নয়ন, সুশাসন, সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,