সারাদেশ

‎দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ’র বার্ষিক সাধারণ সভায় ফের আদালতের স্থগিতাদেশ

‎চট্টগ্রাম প্রতিনিধি:
‎সমিতির আইন অমান্য করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সমবায় সংগঠন দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর আগামী ১০ অক্টোবর ২০২৬ইং তারিখ শনিবার চিটাগাং ক্লাব লিমিটেডে আহবানকৃত বার্ষিক সাধারণ সভা ২০২৬ ইং এর অবৈধ নোটিশ ৩ মাসের জন্য স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট। সমিতির উপ-আইন অমান্য করে সমিতির ব্যবস্থাপকের স্বাক্ষরে নোটিশ জারির মাধ্যমে অনিয়মতান্ত্রিক বার্ষিক সাধারণ সভা আহবান করায় সম্পাদকের দায়ের করা রীট মামলায় (নং ১৪৩৫৫/২০২৬) হাইকোর্টের বিচারপতি শেখ আবদুল আউয়াল এবং বিচারপতি তামান্না রহমান খালিদী ০৮ অক্টোবর ২০২৬ইং এই আদেশ দেন। আদেশে সমিতির ব্যবস্থাপকের স্বাক্ষরে প্রচারিত উক্ত বার্ষিক সাধারণ সভা ২০২৬’র ওপর রুল নিশি জারি করে ৩ মাসের জন্য বার্ষিক সাধারণ সভা ২০২৬ এর নোটিশ স্থগিত করেন।
‎
‎মামলার আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট উপ আইনের বিধান মতে সমিতির ব্যবস্থাপনা কমিটির সভা এবং বার্ষিক সাধারণ সভা আহবানের এক্তিয়ার একমাত্র সম্পাদকের। কিন্তু উপ আইন অমান্য করে সমিতির ব্যবস্থাপকের স্বাক্ষরে নোটিশ জারির মাধ্যমে বার্ষিক সাধারণ সভা ২০২৬ আহবান করা হয়।
‎
‎প্রসঙ্গত, এর আগেও সমিতির আইন অমান্য করে একই কায়দায় সভাপতির স্বাক্ষরে গত ১৬ মে ২০২৬ আরো একবার বার্ষিক সাধারণ সভা আয়োজনের অপচেষ্টা করা হয়। আহুত ওই সভার বৈধতা চ্যালেঞ্জ করেও হাইকোর্টের বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং আবদুর রহমানের দ্বৈত বেঞ্চে রীট পিটিশন (৬০১০/২০২৬) দায়ের করা হয়। ওই রীটেও আদালত অনুরূপ স্থগিতাদেশ দেন।
‎
‎এভাবে বার বার সমিতির উপ-আইন অমান্য করার অপচেস্টাকারীদের খুঁটির জোর কোথায় এই প্রশ্ন দেখা দিয়েছে সমিতির সাধারণ সদস্যদের মাঝে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,