সারাদেশ

কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অটোরিকশাযাত্রীসহ নিহত ২

মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শ্যামল রোজারিও (৫৭) ও রোকেয়া বেগম (৪৫) নামে দুজন নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার পৃথক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত শ্যামল রোজারিও কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামের বাসিন্দা। সকালে অটোরিকশায় করে কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, স্বামীর জন্য সকালের নাশতা নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রোকেয়া বেগম। তিনি রূপগঞ্জের খাস পুটিনা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রেফার করার কিছুক্ষণ পর সকাল সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইমরান খান জানান, গুরুতর আহত অবস্থায় শ্যামল রোজারিওকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়। রোকেয়া বেগমকেও উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত দুজনের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,