সারাদেশ

চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ                   

চট্টগ্রাম প্রতিনিধি:
হিন্দু সনাতনী সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গ পূজা উৎসব মহাসমারোহে শুরু হয়েছে। এ’ উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং সুশীল সমাজের সাথে মত বিনিময় অনুষ্ঠান সম্পন্ন শেষে যথাযথ প্রস্তুতি গ্রহন করেছে।
চন্দনাইশ উপজেলায় মূর্তি হিসেবে ৯৪ টি পুজা মন্ডপ ও ৪১ টি৷ গড পূজা মিলে মোট ১৩৫ টি পুজা মন্ডপে পূজা উদযাপন হচ্ছে।
শুক্রবার পূজার ৬ ষ্ঠী দিবসে সন্ধ্যা হতে উৎসাহ সহকারে শুরু হয়েছে পূজা উদযাপন। চন্দনাইশ পৌরসভা এলাকায় ১৯ টি পূজা মন্ডপ রয়েছে। গতকাল শুক্রবার, ১৬ অক্টোবর পৌরসভা সদরের হারলা, ৪ নং ওয়ার্ড এলাকার উত্তর, মধ্যমও পুর্ব হারলার কায়স্ত পাড়া, জেলে পাড়া, নিধারামপুর, নাথ পাড়া,শীল পাড়া এলাকার সনাতনী সম্প্রদায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ, মত বিনিময় ও আলোচনার আয়োজন হয়। রাত ৯ টার দিকে কায়স্থপাড়ায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও কায়স্থ পাড়ার কৃতি সন্তান অমিতাভ চৌধুরী টিটু, স্থানীয় সামাজিক ও রাজনীতি ব্যক্তিবর্গ অলিউল হোসেন রুবেল, কামরুল ইসলাম, শিক্ষক শাহজাহান সম্রাট, আবদুল শুক্কুর প্রমুখ। আলোচনা পরবর্তী “নুরজাহান- চবুর ফাউন্ডেশন” এর চেয়ারম্যান মো: আরিফুল হক এর বদান্যতায় এলাকার সনাতন ধর্মাবলম্বী দুঃস্থ ৫০ টি পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,