কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা, অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় দুটি মামলায় দুটি প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
শনিবার (১৭ অক্টোবর) কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর ৩৭ ও ৫২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নুবহা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে যথাযথ যন্ত্রপাতি ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় হাসপাতালের ম্যানেজার আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা, নামবিহীন জন্মদিনের কেক উৎপাদন ও যথাযথ মোড়ক ব্যবহার না করার অভিযোগে মোঃ ফারুক হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা এবং বাসাইর বাজারের অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ডা. রেজওয়ানা রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং দেব প্রসাদ মিত্র, স্যানিটারি ইন্সপেক্টর।
অভিযানের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।





