সারাদেশ

চুলকাটি প্রেসক্লাবের সদস্যের পিতার মৃত্যুতে সাংবাদিক মহলে শোক

তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের রাখালগাছি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও রাখালগাছি ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মতিয়ার রহমান শেখ (মতি) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম মতিয়ার রহমান শেখ ছিলেন চুলকাটি প্রেসক্লাবের সদস্য ও সুগন্ধি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুরাদ শেখের পিতা। তাঁর মৃত্যুতে চুলকাটি প্রেসক্লাবের সদস্যদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চুলকাটি প্রেসক্লাবের আহ্বায়ক জিএম মিজানুর রহমান এবং সদস্যসচিব অমিত বিলাসসহ প্রেসক্লাবের সদস্যরা। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মতিয়ার রহমান শেখ দীর্ঘদিন ধরে রাখালগাছি ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি সুনামের সঙ্গে স্থানীয় জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি রাখালগাছি ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন সাবেক জনপ্রতিনিধি ও রাজনৈতিক সহকর্মীকে হারালেন।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশকারীরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,