সারাদেশ

শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নকশীকাঁথা ও উইক্যান বাংলাদেশের বাস্তবায়নে সংগঠনের নিজস্ব হল রুমে উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

নাগরিক প্রকল্পের আওতায় সোমবার(২ নভেম্বর) বিকাল ৪টায় সভায় জনসচেতনতা সৃষ্টিতে বাল্য বিবাহ প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন, মৃত্তিকা দিবস পালন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মসূচি গ্রহণ, লিগ্যাল এইড ও গ্রাম আদালত কর্মসূচিতে সহায়তাকরণ সহ অন্যান্য বিষয়ে কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্যসহ পরিকল্পনা প্রণয়ন করেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহানা হামিদ, শিক্ষক রনজিৎ বর্মন, কাশিমাড়ী ইউপি নাগরিক কমিটির সভাপতি বাবর আলী, সদস্য সুফিয়া খাতুন, শ্যামনগর ইউপি নাগরিক কমিটির সদস্য বেবী নাজনিন প্রমুখ।

নকশীকাঁথার সমন্বয়কারী তপন কুমার কর্মকারের সঞ্চালনায় সভায় আগামী এক বছরের পরিকল্পনা করা হয়। অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড,গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা,ইউরোপীয় ইউনিয়ন,নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে সভাটি অনুষ্ঠিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,