সারাদেশ

শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার সকালে গাবুরা চাঁদনীমুখা পরীজান আলিম মাদ্রাসা ও চাঁদনীমুখা মান্নান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে চাঁদনীমুখা হাজী সোহরাব অডিটরিয়ামে শিক্ষানুরাগী, সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহ্বাজ জি এম সোহরাব আলীর ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সায়ফুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ মুহসিন হোসাইনের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন জি এম জহুরুল আলম, এসকে নূর মোহাম্মদ, আমিনুর রহমান সানা, ডাঃ আবাবিল, মাষ্টার আব্দুর রশিদ, মাওলানা শহিদুল ইসলাম, খায়রুল আলম মিলন, এনামুল হক, শেখ জাহাঙ্গীর আলম, আবু তালেব, আবু সালাম, হাফিছ আল আসাদ সাগর প্রমুখ।

বক্তারা বক্তব্যে বলেন তিনি একাধারে একজন রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব ছিলেন। শিক্ষা বিস্তারের প্রতি গভীর অনুরাগ থেকে তিনি চাঁদনীমুখা মান্নান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসা, জোবেদা সোহরাব মাধ্যমিক বিদ্যালয়
সহ বিভিন্ন এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, উন্নয়ন ও পরিচালনার জন্য জমি ও সম্পদ দান করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,