সারাদেশ

শার্শাথানা পুলিশের অভিযানে ভারতীয় ১৬টি মোবাইল ও নগদ ৪ লক্ষ ৯৫ হাজার টাকাসহ আটক-২

জাকির হোসেন,বেনাপোল-শার্শা:
যশোরের শার্শা থানা পুলিশের ডেভিল হান্ট ফেইজ-২
অভিযানে ১৬টি ভারতীয় মোবাইল ও ৪ লক্ষ ৯৫ হাজার টাকাসহ দুইজনকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
আটক আসামি হলেন,সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে আব্দুল হামিদ (৪৮) ও  সিরাজুল ইসলাম (৩৯),উভয় পিতা-মৃত মুনছুর আলী, জেলা সাতক্ষীরা।
বুধবার( ১৪ জানুয়ারি) দুপুরে পুলিশ জানায়, শার্শা থানাধীন বাগআঁচড়া তদন্তকেন্দ্র এলাকায় চোরাচালান অভিযান পরিচালনা করে মঙ্গলবার ১৩ জানুয়ারি বিকাল ৩:০০ টার সময়  শার্শা থানাধীন বাগআঁচড়া ইউনিয়নের বাগআঁচড়া গ্রামস্থ আমতলা মেসার্স সরদার ট্রেডার্স নামক কিটনাশক দোকানের সামনে নাভারণ হতে বাগআঁচড়াগামী পাকা রাস্তার উপর হতে দুইজনকে আটক করা হয়।
শার্শাথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন জানান,আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-১০, তারিখ-১৩/০১/২০২৬ খ্রিঃ, ধারা-25B(1)(b)/25D The Special Powers Act, 1974  রুজু করা হয়ছে।আটককৃত আসামীদ্বয় অদ্য ১৪/০১/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,