খেলাধুলা

ক্রিকেটার নাঈমকে মারধর, অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নেয়া এবং থানায় হেনস্থার ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী প্রত্যাহারের এ আদেশ দেন।

 
তিনি জানান, খুলশী থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার দায়িত্ব দেয়া হয়েছে। বাকলিয়া থানার ওসি করা হয়েছে সিএমপির বিশেষ শাখার পরিদর্শক জাহিদুল কবিরকে।
 
এর আগে এই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। শুক্রবার রাতে সাময়িক বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরী। এ ঘটনায় পুলিশের সোর্স সোহেলকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার।
 
জানা গেছে, ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহরে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। কিন্তু লোকাল বয়কেই নিজ শহরে পড়তে হয় চরম হেনস্তা মুখে। শুক্রবার রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে তাকে বহনকারী অটোরিকসা থামায় পুলিশ ও সাদা পোশাকে থাকা কয়েকজন।
 
ক্রিকেটার পরিচয় দেয়ার পরও কোনো কথা না শুনে তাঁকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করা হয়। আঘাত করা হয় নির্মমভাবে। থানায় নেয়ার পরও পড়তে হয় চরম হেনস্থার মুখে। এ ঘটনায় তিনজনকে আসামি করে খুলশি থানায় মামলা করেছে নাঈমের পরিবার।

You may also like

Uncategorized খেলাধুলা

সরকারি আশেক মাহমুদ কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফারিয়াজ ফাহিম জামালপুর জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পেনাল্টি শুট আউটে ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি
খেলাধুলা

সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন তিন নারী ফুটবলারকে গণসংবর্ধনা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা :: সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাছুরা পারভীন ও ডিফেন্ডার আফঈদা