এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ।
খন্দকার মহিবুল হক, কুমিল্লা।
এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের আয়োজনে ক্লাব সভাপতি এপে. আদনান ছাত্তার মজুমদার এর পরিচালনায় ক্লােেবর নিয়মিত সভা শেষে ঈদ সামগ্রী বিবতরণ করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, সমেবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পাঠও ক্লাবের নিয়মিত কার্যক্রম শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এপেক্স ক্লাব বাংলাদেশের জাতীয় অতীত সভাপতি এপে. এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগের সহযোগি অধ্যাপক গোলাম জিলানী, এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের প্রতিষ্ঠাতা সভাপতি এপে. কামরুজ্জামান চৌধুরী ফারুক, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ক্লাবের সাবেক সভাপতি এপে. মো: মহিউদ্দিন লিটন, এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের সাবেক সভাপতি এপে. গোলাম মোস্তফা, সাবেক সভাপতি এপে. ইমতিয়াজ মজুমদার।
অনুষ্ঠানে এপে. এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ বলেন, দেশব্যাপী এপেক্স ক্লাবের সদস্যরা সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহন করেছেন। এর ধারাবাহিকতায় আজ বিদগ্রস্থ কিছু পরিবারের পাশে দাঁড়িয়েছেন এপেক্স ক্লাব আব মেট্রোপলিটনের সদস্যরা।
অধ্যক্ষ এপে. মো: মহিউদ্দিন লিটন বলেন, এপেক্স বাংলাদেশের সদস্যদের এর অর্থায়নে দেশব্যাপী সেবামূলকও মানবিক কাজ করে যাচ্ছে, এর ধারাবাহিকতায় আজকের ঈদ সামগ্রী সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করা।
ক্লাবের প্রেসিডেন্ট মো: আদনান ছাত্তার মজুমদার বলেন, এপেক্স ক্লাবগুলো মানবতা, শিক্ষা ও সমাজকল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনা পরিকল্পনা রয়েছে আমাদের।
এসময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের সহ- সভাপতি এপে.মিঠুন মজুমদারও এপে. হাসান ভূইয়া, সচিব এন্ড ডিএনই এপে. হানিফ মোছাব্বীর, এপে. মোহাম্মদ ইমরান হোসাইন, এপে. জাবেদ হোসাইন, এপে.আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রভাষক ফাহিমা আক্তার, নিশাত মাহমুদ, শারমিন আক্তার, নাহিন আক্তার, অনন্যা ব্যানার্জি, সোহরাব হোসেন. তাহমিনা আক্তার।





