জাতীয় সারাদেশ

কচুয়ায় প্রধান শিক্ষককে পিটিয়ে জখম

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।

​বাগেরহাটের কচুয়া উপজেলায় স্কুলের বারান্দায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে। বর্তমানে গুরুতর আহত ওই শিক্ষক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
​ঘটনাটি ঘটেছে আজ রোববার (১৫ মার্চ) আনুমানিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে ধোপাখালী ইউনিয়নের শিরখালি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিরখালি সার্বজনীন কালি মন্দিরের পেছনে সজীব শাহার চায়ের দোকানে অবস্থান করছিলেন শিরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন শাহা (৫৫)। এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের টুটুল মোল্লা (৩৬) ও জুয়েল শেখ (২৮) লাঠিসোটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
​আহত শিক্ষক ও স্থানীয়রা জানান, অভিযুক্ত টুটুল মোল্লা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় নিয়মিত গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন ও কেনাবেচা করে আসছিল। প্রধান শিক্ষক চিত্তরঞ্জন শাহা বিদ্যালয়ের পবিত্রতা ও শিক্ষার পরিবেশ রক্ষায় তাদের এসব অপকর্মে বাধা প্রদান করেন এবং স্কুলে মাদক সেবন নিষিদ্ধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে টুটুল ও জুয়েল তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল এবং আজ সন্ধ্যায় সুযোগ বুঝে তাকে মারধর করে।
​আহত শিক্ষক চিত্তরঞ্জন শাহাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত টুটুল মোল্লা ও জুয়েল শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
​ভুক্তভোগী শিক্ষকের পরিবার জানিয়েছে, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। কচুয়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,