সারাদেশ

কর্ণফুলীতে স্কুলছাত্র অপহরণের ৩ ঘণ্টা পর উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার,

কর্ণফুলী প্রতিনিধি :

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম সায়েম (১২) অপহরণের তিন ঘণ্টার মধ্যেই উদ্ধার হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার তামাককুন্ডি এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার অপহরণকারী আল হাসান খান (২৪) পটিয়ার বড়লিয়া এলাকার বাসিন্দা ও সায়েমের খালাতো মামা।

পুলিশ জানায়, সকালে আল হাসান স্কুলে গিয়ে সায়েমের ক্লাস শিক্ষককে বলে তার দাদা মারা গেছেন। পরে ‘নতুন ব্যাগ কিনে দেওয়ার’ কথা বলে ছেলেটিকে সঙ্গে নিয়ে যায় এবং পরে তার মামাকে মেসেঞ্জারে ছবি পাঠিয়ে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা পাঠানোর পর পুলিশের সহযোগিতায় সায়েমকে উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত ছাত্রকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,