Uncategorized

কলমাকান্দায় কারিতাসের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দায় কারিতাসের ‘আলোক কোরে-২’ প্রকল্পের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
“এসো হে বৈশাখ, এসো এসো”—এই চিরচেনা আহ্বানে নতুন বছরকে বরণ করে নিতে মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় দিনব্যাপী অনুষ্ঠান।

বাংলা নববর্ষ বাঙালির জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু নতুন বছরের সূচনা নয়, বরং নতুন আশা, নতুন স্বপ্ন ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এ উৎসবের মধ্য দিয়ে মানুষ ও প্রকৃতির এক অনন্য মেলবন্ধন গড়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান,সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মুকুট স্নাল এবং সাধারণ সম্পাদক সুজিত মানখিন।
এছাড়াও অনুষ্ঠানে কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি, মূল্যবোধ, রীতিনীতি ও পেশার প্রদর্শনীও তুলে ধরা হয়, যা উপস্থিত সকলের মাঝে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ ও সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨