Uncategorized

কলমাকান্দায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রাথমিক, কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় ছিল নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের প্রতিভা তুলে ধরে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এন. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মো. তারিকুল ইসলাম ও মুহাম্মদ এনামুল হক তালুকদার।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨