Uncategorized

কারিতাসের সহায়তায় আদিবাসী যুবক-যুবতীদের জীবনমান উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার কলমাকান্দায় আদিবাসী যুবক-যুবতীদের জীবনমান উন্নয়নে(Training (TVET) Orientation Workshop)কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২১ এপ্রিল সকাল ১০ টায় বালুচড়া মিশন হল রুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি স্থানীয় পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে,
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,মোঃ আশরাফুল ইসলাম। এসময় তিনি আদিবাসী যুবক-যুবতীদের কারিগরি শিক্ষায় সম্পৃক্ত করার জন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মমিনুল ইসলাম তাঁর বক্তব্যে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, বর্তমান সময়ে দক্ষতা অর্জনের বিকল্প নেই। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে TVET অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।

স্বাগতিক বক্তব্যে আলোক কোর-২ এর ফিল্ড অফিসার সূচনা রুরাম কারিগরি শিক্ষার গুরুত্ব মূল্যায়ন করে বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এই ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।বালুচড়া সেক্রেট হার্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিস্টার চারু চালর্স নকরেক শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে কারিগরি শিক্ষার ভূমিকা তুলে ধরেন এবং এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, কলমাকান্দা-এর সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত মানখিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় বক্তারা একমত পোষণ করেন বলেন, দরিদ্র ও প্রান্তিক আদিবাসী যুবক-যুবতীদের দক্ষ করে গড়ে তুলতে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং সামগ্রিক জীবনমান উন্নত হবে।

সমাপনী বক্তব্যে মিস ফৈবী কুবি উপস্থিত সকল অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি কর্মশালার সফল বাস্তবায়নে সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মাঝে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে এবং ভবিষ্যতে আরও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨