রাজনীতি

কালাইয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান বাদশার মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের কালাই উপজেলার ১নং মাত্রাই ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৮নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আজিজ মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান মণ্ডল।

এ ছাড়া সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান বাদশা বলেন, “আমি ছাত্ররাজনীতি থেকে শুরু করে অদ্যাবধি দলের জন্য কাজ করে যাচ্ছি। দলের নেতাকর্মীরা আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানেন। আমি যদি দলের জন্য সঠিকভাবে কাজ করে থাকি, তাহলে দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে।

সভায় স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন। এ সময় ৮নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

বক্তারা এলাকার উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের বিভিন্ন প্রত্যাশা নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ৮নং ওয়ার্ডবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ