সারাদেশ

কুমিল্লা নগরীর নুরপুরে কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি: কুমিল্লা:-কুমিল্লা নগরীর ১৮ নং ওয়ার্ডের নুরপুর চৌমুহনী এলাকায় বসতভিটা ও দোকানপাটে কিশোর গ্যাংয়ের হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৮ এপ্রিল) দুপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন ও হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ তাদের ওপর হামলা চালায় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান, গ্যাস মামুনের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল ব্যবসায়ী হেলাল উদ্দিনের কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানসহ আশপাশের দোকানে হামলা চালায়। এ সময় দোকানপাটে ব্যাপক ভাংচুর করা হয় এবং ক্যাশে থাকা প্রায় ২২ লাখ ৪৫ হাজার টাকা লুট করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

এছাড়া হামলাকারীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় হেলাল মোটরস ও খাজা মোটরস নামের দুটি প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়।
ঘটনায় হেলাল উদ্দিন, বিল্লাল হোসেন ও জসীম উদ্দিন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হামলায় অংশ নেওয়া কয়েকজনের নাম ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে আজহার, তানি, হোসেন, আসিফ, নোবেল, কবির, ছাবের, সোহাগ, আলন, ছাবন, হান্নান, রবিন ও জুমন উল্লেখযোগ্য।

ভুক্তভোগীরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে এলাকায় নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানান তারা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,