সারাদেশ

কুমিল্লায় বিজিবির অভিযানে মাইক্রোবাসে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি: কুমিল্লা:- কুমিল্লার চৌদ্দগ্রামে একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার সীমান্তবর্তী গাংরা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে গীতবাড়ি বিওপির একটি টহল দল চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা এলাকায় একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাস থেকে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত হায়েস মাইক্রোবাসটি জব্দ করে বিজিবি।

বিজিবি সূত্রে আরও জানা যায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মাইক্রোবাসটি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,