সারাদেশ

কুমিল্লায় সাংবাদিক শুভ্রকে অপহরণের হুমকির অভিযোগ, প্রশাসনের দ্বারে ভুক্তভোগী

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি :কুমিল্লা:- কুমিল্লা—কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১-এ বিচারাধীন এবং সাবেক কুমিল্লা কোতোয়ালী সরকার মডেল থানার একটি জিআর মামলার শুনানি চলাকালীন খণ্ডিত আদেশ অমান্য করে এক পেশাজীবী ও সাংবাদিককে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের চক্রান্তের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানান, আদালতের প্রদত্ত খণ্ডিত আদেশের তোয়াক্কা না করে কতিপয় অজ্ঞাত ও দুষ্কৃতকারী ব্যক্তি বেশ কিছু দিন ধরে তাঁর পিছু নিয়েছে। সুযোগ বুঝে যেকোনো সময় তাঁকে অপহরণ করে বড় অঙ্কের মুক্তিপণ দাবি করা হবে বলে প্রকাশ্যে আল্টিমেটাম দিয়ে বেড়াচ্ছে চক্রান্তকারীরা। একই সঙ্গে ছদ্মবেশ ধারণ করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজে ও জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর কিংবা সুনির্দিষ্ট দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে ভুক্তভোগী সাংবাদিক এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মামলা ও সার্বিক পরিস্থিতির সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করে ইতোমধ্যেই বিজ্ঞ আদালতকে বিস্তারিত অবহিত করা হয়েছে। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আদালত থেকে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,