সারাদেশ

চিরিরবন্দরে মাদকসেবির কারাদন্ড ও অর্থদন্ড।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুরের চিরিরবন্দরে তছলিম উদ্দিন নামে (৫৭) এক মাদকসেবিকে আটক করে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
থানা তথ্যে জানা গেছে, গতকাল ১২ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫ টায় থানার এস আই আশরাফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পশ্চিম সাঁইতাড়া মন্দির পাড়ায় অভিযান চালিয়ে তছলিম উদ্দিন (৫৭) নামে এক মাদকসেবিকে ৩ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক করে।
সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা, ওই মাদকসেবির স্বীকারোক্তি মোতাবেক তাকে ১ মাসের করে বিনাশ্রম সাজা ও ৫০০ টাকা অর্থদন্ড করেন।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি)মাহমুদুন-নবী বলেন, আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,