সারাদেশ

চিরিরবন্দরে ৯ মাদক ব্যবসায়ী আটক।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে ৯ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে চারজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মোখলেছুর রহমান (৩৮), আমির আলী (৫১), মোস্তাকুল আলম জিম (২২) ও সোহেল রানা (৩১)-এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা পাঁচজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, ভূষিরবন্দর এলাকার তারিকুল ইসলাম (৩৮), বাবু রহমান (৩৬), সাকিব রানা (২৭), তারিকুল ইসলাম (৩৬) এবং বড় হাশিমপুর এলাকার জারিফ রহমান (২৬)।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী জানান, বুধবার সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে থানার পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,