সারাদেশ

জয়পুরহাটের কালাইয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের কালাইয়ে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিস মেরীকে পৌরসভার আওড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এবিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো: আসাদুজ্জামান বলেন, জেলা পুলিশ সুপার আব্দুল ওয়াহাব এর দিক নির্দেশনায় ডিবি ও কালাই থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার একটি সিআর মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরে পুলিশি নিরাপত্তায় মহিলা আওয়ামী লীগ নেত্রী ও কালাই উপজেলার পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিস মেরীকে কোর্টের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,