টানা তৃতীয়বার নেত্রকোণার শ্রেষ্ঠ এএসআই কলমাকান্দার সহিদুল
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণা জেলায় ২০২৬ সালের শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন কলমাকান্দা থানার এএসআই মো. সহিদুল ইসলাম। এটি তার টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন।
আজ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মাননা প্রদান করেন।
মো. সহিদুল ইসলাম ২০২৪ সালের ২৯ ডিসেম্বর কলমাকান্দা থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করেন।
বর্তমানে তিনি নাজিরপুর ইউনিয়নের সহকারী বিট পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি কলমাকান্দা থানার ওয়ারেন্টভুক্ত আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে আদালতে প্রেরণের দায়িত্বও পালন করে আসছেন।
এএসআই সহিদুল ইসলামের বাড়ি জামালপুর জেলার সদর থানার গহেরপাড়া গ্রামে। তার পিতা মৃত ডা. আব্দুল গনি এবং মাতা মৃত রোকেয়া বেগম। তিনি তাদের প্রথম সন্তান।
সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় মো. সহিদুল ইসলাম বলেন, _“এই সম্মাননা আমার দায়িত্ববোধ ও কাজের গতি আরও বাড়াবে। সবার কাছে দোয়া চাই, যেন আগের চেয়েও ভালোভাবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি।”




