ডাক আসলে আবারও ঢাকা ঘেরাও করতে হবে…..বিল্লাল হোসেন মিয়াজি
মোঃ সোহেল রানা :
সরকারকে উদ্দেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা আমীর বিল্লাল হোসেন মিয়াজি বলেছেন, ‘ ডাক আসলে আবারও রাজপথে ঢাকা ঘেরাও করতে হবে, বাংলাদেশকে প্রয়োজনে আবারো স্বৈরাচারমুক্ত করতে হবে। একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে যেকোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে।
শনিবার (১ আগস্ট) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিচারের দাবীতে আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিল্লাল হোসেন মিয়াজি বলেন, ‘গণভোটের রায়ও বাংলাদেশে বাস্তবায়ন হবে। বাস্তবায়ন করতে বাধ্য করা হবে, ইনশাআল্লাহ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয়, তাহলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। নইলে দেশে অতীতের চেয়ে ভয়াবহ স্বৈরশাসন জাতির ঘাড়ে চেপে বসবে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দেয়। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা দেওয়া হলেও এখন পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি। নির্বাচনের পূর্বে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সভা-সমাবেশে গণভোটের পক্ষে ভোট দেয়ার কথা বললেও নির্বাচন-পরবর্তীতে তারা গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে।
অবিলম্বে গণভোটের রায়কে মেনে নিয়ে সংসদে আইন পাস করার আহ্বান জানান তারা। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম কমানো হলেও বাংলাদেশে এখন পর্যন্ত দাম না কমানোয় অবিলম্বে জ্বালানি তেল ও গ্যাসের দাম কমানোর দাবি জানানো হয়। সমাবেশ ও মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘জিন্দাবাদ জিন্দাবাদ, জামায়াতে ইসলামী জিন্দাবাদ’, ‘জুলাই নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘গণভোট মেনে নে, নইলে গদি ছেড়ে দে’, ‘জুলাই সনদ মেনে নে, নইলে গদি ছেড়ে দে’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি।
ফরিদগঞ্জ উপজেলা জামাআতের আমীর মাওলানা ইউনুস হেলালের সভাপতিত্বে সমাবেশ ও গণমিছিলে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামাআতের পৌরসভা আমীর মাওলানা মিজানুর রহমান , উপজেলা জামাআতের নায়েবে আমীর মাওলানা কফিল উদ্দীন, শাখাওয়াত হোসাইন ও শ্রমিক কল্যানের ফেডারেশনের শফিকুল ইসলাম ও নাসরুল্লাহ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




