সারাদেশ

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে নিহত ১, মালিক পলাতক

অন্তর হোসেন, স্টাফ রিপোর্টার নওগাঁ।

নওগাঁয় একটি চালকলে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় অবস্থিত চালকলটিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আব্দুল খালেক (৪৫)। তিনি নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।
এলাকার বাসিন্দারা জানান, হাজি ইসারত আলী নামের চালকলে এই বয়লার বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চালকলের নারী শ্রমিক হামিদা বেগম দুর্ঘটনার প্রত্যক্ষ বিবরণ দিয়ে বলেন, ‘হঠাৎ বিকট শব্দে চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়া কমলে কাছে গিয়ে দেখি খালেক ভাই মাটিতে পড়ে আছেন। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, চাতালগুলোতে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। আমরা নিরাপদ কর্মপরিবেশ চাই।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে চালকলে ধান সেদ্ধ করার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। এতে আতঙ্কের সৃষ্টি হয় এবং শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। ধোঁয়া কমে এলে গুরুতর আহত অবস্থায় আব্দুল খালেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় আহত চার শ্রমিককে চিকিৎসার জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই চালকলের মালিক আত্মগোপন করেন।

নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শুরু করেছে। কী কারণে বয়লার বিস্ফোরিত হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,