সারাদেশ

নওগাঁয় জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় আন্ত: উপজেলা বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে শহরের নওজোয়ান ঈদগাহ মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ছানাউল হাবিব, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নওগাঁ জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক রফিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান

প্রমুখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় বালক দল রানীনগর উপজেলার কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ধামুইরহাট উপজেলার দাদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয় লাভ করেন এবং বালিকা দল বদলগাছি উপজেলার ব্যাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মান্দা উপজেলার ক্ষুদিয়াগাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয় লাভ করেন। এ ফুটবল টুর্নামেন্টে জেলার ১১ উপজেলার ১১ টি বালক দল এবং ১১ টি বালিকা দল অংশগ্রহণ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,