রাজনীতি সারাদেশ

নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নওগাঁ জেলা সদর মডেল থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম (৬৫) আটক। শুক্রবার ১৩ মার্চ সন্ধ্যা সারে ৬টারদিকে নওগাঁ সদর মডেল থানার একটি মামলার ওয়ারেন্টের এর ভিত্তিতে তাকে আটক করা হয়। আটককৃত রফিকুল ইসলাম নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ মন্ডলপাড়া গ্রামের চয়েন উদ্দিন মন্ডলের ছেলে ও নওগাঁ সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সদর থানার ২০২৫ সালের ১৯ জুনের জিআর-৩৩২/২৫ মামলায় আদালত থেকে জারি করা গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়। তিনি উক্ত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। এছাড়াও পুলিশের তথ্যমতে, তিনি ৩টি মামলার এজাহারনামীয় আসামী। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় নওগাঁ সদর মডের থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

নওগাঁ সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,