নওগাঁর মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক- ৪
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ জন খুচরা মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার ৯ অক্টোবর দিনগত রাত ৯ টারদিকে নওগাঁর মান্দা থানা পুলিশ মান্দা থানাধীন বড়পই গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ৬শ’ টাকা সহ মোট ৪ জনকে আটক করে। আটককৃত ৪ জন হলেন, মান্দা থানাধীন বড়পই উপজেলা গেইট গ্রামের এমদাদুল হক এর ছেলে মাহমুদুল হক (৪৫), চকরামাকান্ত পূর্বপাড়া গ্রামের আইনুদ্দিনের ছেলে সুজন হোসেন (২৭), বড়পই উত্তরপাড়া গ্রামের তৌহিদুল ইসলাম এর ছেলে আব্দুল হাকিম (২৪) এবং খোয়াজ হোসেন এর ছেলে ইকবাল হোসেন (৩৫)। এব্যাপারে মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।





