রাজনীতি সারাদেশ

পদত্যাগের পর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে: নাহিদ ইসলাম

ফারিয়াজ ফাহিম
জামালপুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

গণহত্যায় তার সমর্থন রয়েছে এবং দুর্নীতিরও স্পষ্ট প্রমাণ আছে। তাই তাকে অবিলম্বে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে।”

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে ফৌজদারি চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা ও সদর উপজেলা এনসিপির আয়োজনে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এ পথসভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “বিএনপি দাবি করছে তারা দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করেছে। অথচ পাঁচ মাসেও তারা রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি। যে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে না, সেই সরকার দেশের পরিবর্তন করবে—এমন আশা করা কঠিন।”

তিনি আরও বলেন, “অতীতেও আমরা দেখেছি রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বিএনপি নানা ধরনের টালবাহানা করেছে। নিজেদের জনপ্রিয় নেতাদেরও রাষ্ট্রপতি হতে দেয়নি। তারা সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়।”


রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “পুলিশ বাহিনীর এখনো কোনো কার্যকর সংস্কার হয়নি। ফলে খুব দ্রুত আবারও পুলিশে দলীয়করণ শুরু হবে। একইভাবে দেশের অন্যান্য প্রতিষ্ঠানও দলীয় প্রভাবের অধীনে চলে যাবে। এতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। বর্তমান সরকার পরিবর্তনের সরকার নয়।”


সরকারের বৈদেশিক সম্পর্ক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিশ্বের কোনো দেশ এই সরকারকে ঋণ বা উল্লেখযোগ্য সহযোগিতা দিচ্ছে না। সম্প্রতি চীন সফর করেও সরকার শূন্য হাতে দেশে ফিরেছে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা না হলে তারেক রহমানও আন্তর্জাতিক সহযোগিতা পাবেন না। আমরা চাই সবাইকে নিয়ে কাজ করতে, দেশকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে।”

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জাতীয় যুবশক্তির সহ-সভাপতি হিফজুর রহমান বকুল এবং জেলা এনসিপির সদস্য সচিব মোশাররফ হোসেন।

এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,