সারাদেশ

পর্যটন দিবসে ঐতিহাসিক পাহাড়পুরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রদর্শনী

অন্তর হোসেন, স্টাফ রিপোর্টার নওগাঁ।

২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে অনুষ্ঠিত হয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রদর্শনী।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিবসটি ঘিরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রদর্শনের পাশাপাশি আয়োজন করা হয় র‍্যালি, বাউল সংগীত ও আলোচনা সভার।

সকালে পাহাড়পুর বৌদ্ধবিহার চত্বরে র‍্যালির মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব পর্যটন দিবসের আনুষ্ঠানিকতা।
র‍্যালিতে অংশ নেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী বিভাগীয় আঞ্চলিক পরিচালক কে এম সাইফুর রহমান, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি, পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টডিয়ান ফজলুল করিম আরজুসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

দিবসটি উপলক্ষে বিহার প্রাঙ্গণে বসানো হয় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রদর্শনী।এতে দেশের বিভিন্ন প্রান্তে পাওয়া কষ্টিপাথরের নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রদর্শন করা হয়। এসব নিদর্শন দেখতে দর্শনার্থী ও পর্যটকদের মধ্যে আগ্রহ দেখা যায়।
এছাড়া আয়োজন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাউল সংগীতের। এতে নওগাঁর স্থানীয় বাউল শিল্পীরা পরিবেশন করেন বিভিন্ন আঞ্চলিক ও লোকসংগীত। ঐতিহ্যবাহী লোকসংগীতের পরিবেশনা পাহাড়পুরের ঐতিহাসিক পরিবেশে ভিন্নমাত্রা যোগ করে।

পরে বেলা ১২টায় পাহাড়পুর বৌদ্ধবিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ, পাহাড়পুরের পর্যটন সম্ভাবনা এবং দেশের ঐতিহাসিক স্থাপনাগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,