সারাদেশ

পাইকগাছায় সরকারি জমির গাছ কাটার চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় সরকারি জমি থেকে অবৈধভাবে গাছ কর্তন চেষ্টাকালে তাৎক্ষণিক প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) ভোরবেলা উপজেলার গদাইপুর ইউনিয়নে সরকারি জমির গাছ কাটা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সেখানে গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের পাওয়া যায়।

পরে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন। মুচলেকা গ্রহণের পর অবৈধ গাছ কর্তনের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন সবসময় তৎপর রয়েছে। সরকারি জমি দখল বা সেখানকার গাছপালা অবৈধভাবে কর্তনের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় সচেতন মহলের মধ্যে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রশংসিত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,