সারাদেশ

পাটকেলঘাটা ব্রিজের উপর সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মোঃ খলিলুর রহমানকে, সাতক্ষীরা ::

সাতক্ষীরার পাটকেলঘাটা ওভার ব্রিজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালানো এক যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যার পরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোঃ মেহেদী হাসান সবুজ। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায় তার পিতার নাম মোঃ আব্দুল জলিলের।  ঔষধ কোম্পানি একমিতে চাকরি করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মেহেদী হাসান সবুজ মোটরসাইকেল চালিয়ে পাটকেলঘাটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং তিনি ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সাথে ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,