সারাদেশ

পাবনায় ভোজ্যতেল নিয়ে কারসাজির প্রতিবাদে মানববন্ধন

সাব্বির আহমেদ ,স্টাফ রিপোর্টার (পাবনা )

পাবনায় ভোজ্যতেল নিয়ে কারসাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এই মাননবন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, বাজারের ভোজ্য তেলের কৃত্রিম সংকট করে বেশি মুনাফা লাভের আশায় একটি সিন্ডিকেট কাজ করছে। সরকারের এই সিন্ডিকেটকে চিহ্নিত করে বাজারে কৃত্রিম সংকট ভাঙ্গা না গেলে সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে তাদের পণ্য কিনতে পারবেন না। দ্রুত প্রশাসনের বাজার মনিটরিং এর পাশাপাশি বাজার তদারকি করার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি এ বি এম ফজলুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোরশেদ বাবলা, মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কামরুন নাহার জলি, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মিধা পাভেল, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামাল ও পাবনা কলেজের শিক্ষক ড. আলমগীর হোসেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,