সারাদেশ

পাবনায় ১ হাজার লিটার ডিজেল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা)

পাবনা এনএসআই এর তথ্য ও উপস্থিতিতে উচ্চ মূল্যে ডিজেল বিক্রয়কারীর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা ও এক হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক পাবনার নির্দেশক্রমে এবং জেলা এনএসআই, পাবনার তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার কর্তৃক উচ্চ মূল্যে ডিজেল বিক্রির অপরাধে পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারের ব্যবসায়ী রুহুল আমিনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা ও এক হাজার লিটার ডিজেল জব্দ করা হয় ।

জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করার সিদ্ধান্ত হয়। এসময় এনএসআই এর ২জন ফিল্ড অফিসারসহ ৬ জন সদস্য উপস্থিত ছিলেন।

এনএসআই এর যুগ্ম-পরিচালক তৌফিক ইকবালের নির্দেশে উপপরিচালক এ,বি,এম, লুৎফুল কবীরের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। এনএসআই সদস্যরা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক অভিযানে সহায়তা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,