প্রধানমন্ত্রীর সরকারি সহায়তার বার্তা নিয়ে দূর্গতদের মাঝে ছুটে এলেন প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি
হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারী উপজেলার চিকনদন্ডী, শিকারপুর, মেখলসহ নিম্নাঞ্চল এলাকাগুলো অতিবৃষ্টির কারণে প্লাবিত হয়ে দূর্ভোগের স্বীকার লোকজনকে দেখতে ছুটে এসেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫ আসন হতে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি সহায়তার ত্রাণ তুলে দেন মেখল ইউনিয়ন এবং হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড আজিমপাড়া এলাকার অসহায় কিছু পরিবারের হাতে। এছাড়া তিনি চট্টগ্রাম নগরীর জালালাবাদ এলাকায় প্রবল বর্ষণে প্লাবিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারি সহায়তার বার্তা পৌঁছে দেন।
ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বুধবার(৮জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, মহানগরের বায়েজিদ থানাধীন বাংলাবাজার ব্যাংক কলোনি পাহাড়ের ফাটলস্থল পরিদর্শন ও এলাকাবাসীকে সতর্ক করেন।
চলমান সংকট কাটাতে প্রশাসনতো কাজ করছেই, এছাড়া স্থানীয় সামর্থ্যবানদেরকেও নিজ অসহায় প্রতিবেশীদের সাধ্যমতো পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন প্রতিমন্ত্রী। এসময় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিনসহ প্রশাসনের কর্মকর্তাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাথে ছিলেন।





