জাতীয় সারাদেশ

মাদক একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে- জেলা প্রশাসক

উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা প্রতিনিধি।। 

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেছেন, মাদক ব্যক্তি, পরিবার এমনকি সমাজকে ধ্বংস করে দিতে পারে। মাদকের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। সবাইকে এক সাথে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান জেলা প্রশাসক। বুধবার (০৪ মার্চ )বিকেলে বাগেরহাট শহরের নাগেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এ কথা বলেন।

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরীর সভাপতিত্বে সভায় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা এলাকায় মাদকের ভয়াবহ বিস্তারের কথা তুলে ধরেন। এমনকি মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশ সদস্যদের সখ্যতার কথা বলেন স্থানীয়রা।

পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। সকলের সহায়তায় বাগেরহাটকে মাদকমুক্ত করা হবে। এসময় মাদক ব্যবসায়ীদের তথ্য দিতে স্থানীয়দের প্রতি অনুরোধ জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

মতবিনিময় শেষে নাগের বাজার, স্টেডিয়ামের পিছনে, রেল বস্তিসহ ওই এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,