শার্শার নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান
জাকির হোসেন, বেনাপোল-শার্শা প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার নাভারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেল ৫ টায় জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত “নাভারণ হক কমিউনিটি সেন্টারে” এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার আমীর উপাধাক্ষ ফারুক হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি তার নির্বাচনী ওয়াদা পালনের পুনঅঙ্গিকার ব্যক্ত করেন। বলেন, সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামায়াতে ইসলামী “দলমত নির্বিশেষে” আমরা সবার উপরে বাংলাদশকে মর্যাদার সাথে গড়ব।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার আমীর রেজাউল ইসলাম, সেক্রেটারি হযরত মাওলানা ইউসুফ আলী, বেনাপোল পৌর শাখা আমীর মাওলানা রিয়াছাত আলী, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বেলালী, সাবেক আমির ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, আসন পরিচালক রেজাউল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, এনসিপির শার্শা উপজেলা শাখা আহ্বায়ক মুরাদ-উদ-দৌলা প্রমুখ।
আয়োজক সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন-স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।





