সারাদেশ

সাতক্ষীরায় কেমিক্যাল মিশ্রিত ৯ হাজার কেজি অপরিপক্ব আম ধ্বংস

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::

সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি (এক ট্রাক) অপরিপক্ব গোবিন্দভোগ আম ধ্বংস করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ভোরে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে আমের ট্রাকটি জব্দ করা হয়। দুপুরে বিনেরপোতা এলাকায় ডাম্পিং পয়েন্টে ট্রাক ও এক্সকাভেটর মেশিনের চাকায় পিষে রাসায়নিক মিশ্রিত আমগুলো ধ্বংস করা হয়েছে।
পুলিশ জানায়, অপরিপক্ব আম রাসায়নিক মিশিয়ে পাকিয়ে বাজারজাত করা হচ্ছে এমন গোপন খবরে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ট্রাকটি চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। পরে ট্রাকভর্তি আমগুলো জব্দ করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জব্দকৃত প্রায় ৯ হাজার কেজি রাসায়নিক মিশ্রিত অপরিপক্ব আম ধ্বংস করা হয়েছে। ব্যবসায়ীদের প্রতি বার্তা থাকবে যারা অসাধু পন্থায় অপরিপক্ব আম বাজারজাত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, এবার নির্ধারিত সময়ে বাজারে আসছে সাতক্ষীরার আম। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে কোনও জাতের আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ২৬ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘নিরাপদ আম বাজারজাতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় এ সময়সূচি ঘোষণা করা হয়।
ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাসসহ বিভিন্ন বৈশাখী জাতের আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে। হিমসাগর আম বাজারে আসবে ১৫ মে। ল্যাংড়া আমের জন্য অপেক্ষা করতে হবে আরও এক মাস। আগামী ২৭ মে থেকে এ জাতের আম পাড়া যাবে। আর জুনের শুরুতে ৫ জুন থেকে আম্রপালি সংগ্রহ করা হবে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,