সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ডের সুবিদ বাজার বন কলাপাড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে বাৎসরিক পুজা অনুষ্ঠিত হয়েছে
সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ডের সুবিদ বাজার বন কলাপাড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে বাৎসরিক পুজা অনুষ্ঠিত হয়েছে ১৭ই এপ্রিল শুক্রবার। এই পূজার্চনা আয়োজনে বিপুল ভক্তমন্ডলীর উপস্তিতি ছিল লক্ষনীয়। অঞ্জলি প্রধান, যজ্ঞ অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণের পাশাপাশি পূজা আরাধনা প্রাঙ্গনে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দা ইমন দাসের পরিচালনায় এবং মন্দির পরিচালনা পরিষদের সভাপতি
জোতিষ তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি সুদিপ রঞ্জন সেন বাপ্পু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার সচিব রাজেশ ভাটিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার সম্মানিত সভাপতি রজত চক্রবর্তী, বিশেষ অতিথি ছড়াকার, অভিনেতা প্রশান্ত লিটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাপুর বাগানের ম্যানেজার রিংকু চক্রবর্তী।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক রিপন ঘোষ, সহ সভাপতি ডা: নিসর্গ দাস অন্তু, নর্থইষ্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী নিয়ন্ত্রক প্রদিপ চন্দ।




