অপপ্রচারে কান না দিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে…..লায়ন হারুনুর রশীদ
মোঃ সোহেল রানাঃ
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী লায়ন হারুনুর রশীদ বলেন, কোনো অপপ্রচারে কান না দিয়ে ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র করে আমাদের অগ্রযাত্রা থামানো যাবে না। ধানের শীষই আমাদের শেষ ঠিকানা এর কোনো বিকল্প নেই। ধানের শীষের বাহিরে গিয়ে যারা বির্বাচন করবে তারা আমাদের কেউ না। বিএনপির সাথে তাদের কোনো সম্পর্ক নেই।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ীতে রাস্তাঘাটে গণসংযোগ পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির ৩১ দফার বাস্তবায়নে আমাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। দেশ আগামীতে কোনদিকে যাবে তা ১২ তারিখের নির্বাচনের পরেই বুঝা যাবে।
তারেক রহমান শহীদ জিয়ার মার্কা ধানের শীষ মার্কা খালেদা জিয়ার মার্কা ধানের শীষ। চিংড়ি মাছ বিএনপির মার্কা কোনোদিন জানেন আপনারা? চিংড়ি মাছ কিন্তু বিএনপির মার্কা না, আপনারা প্রতারিত হইয়েন না। এই ধরনের প্রতারক ছদ্মবেশী মুনাফিক। এরা কয়দিন আগেও বিএনপি ছিলো এখন বলে এরা চিংড়ি এরা মূলত বিক্রি হয়ে গেছে। ধানের শীষের বিকল্প কোনো মার্কা নাই। কিছু লোকজন উল্টো পাল্টা কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, বিএনপি একটি সুশৃঙ্খল দল এবং আমাদের ঐক্যের প্রতীক একটিই। ধানের শীষ প্রতীক শহীদ জিয়া খালেদা জিয়ার আদর্শের পরিচয় ও একজন বিএনপির খাটি কর্মী হিসেবে সঠিক পরিচয় বহন করে । তৃণমূলের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। ধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়েছে।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মহসীন মোল্লা ও চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় ও অঙ্গ-সংগঠনের। গনসংযোগ ও পথসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।




