আন্তর্জাতিক মাতৃভাষা শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল আজিজ মিলন যুগ্ম আহবায়ক নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল।
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আব্দুল আজিজ মিলন যুগ্ম আহবায়ক নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল ও যুগ্ম সাধারণ সম্পাদক পিজিসিবি শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি তিনি বলেন, ১৯৫২ সালে যে সকল শহীদরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের দেশকে মহান ভাষা এনে দিয়েছেন সকল শহীদ ও তাদের পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম।
বাংলাদেশের মানুষ যতদিন বেঁচে থাকবে আমরা কখনোই এই শহীদদের স্মৃতি ভুলতে পারবো না। এবং প্রতি বছরই এই শহীদদের স্মরণে আমরা গভীরভাবে শোকাহত থাকবো। তিনি আরো বলেন আল্লাহতালা যেন এই সকল শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আব্দুল আজিজ মিলন আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্য আমাদের গৌরব অর্জন করতে শিখিয়েছেন যা কখনো ভোলার মতো না।
আজকে আমরা যাদের জন্য বাংলা ভাষা পেয়েছি তাদের এই বলিদান কখনোই ভোলার মত নয় তাই আমি শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, আমি আব্দুল আজিজ মিলন শ্রমিক দলের পক্ষ থেকে ১৯৫২ সালের সকল শহীদদের স্মরণে আমরা গভীরভাবে শোকাহত।





